মির্জাপুর প্রতিদিন ডেস্ক
টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সিমান্ত’র সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ বুধবার বিকেলে ইয়ুথ বাংলা ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগ এম জেড কোচিং সেন্টারের মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
ইয়ুথ বাংলা ফ্রেন্ডস ক্লাবের সভাপতি আকিল আহম্মেদ সীমান্তর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শামীম উসমান শিশিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাজী আবুল হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সিয়াম, যুগ্ম সম্পাদক ফুয়াদ হাসান হৃদয়, সাংগঠনিক সম্পাদক জিহাদ হাসান, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ওয়াকিল আহমেদ ও ইয়ুথ বাংলা ফ্রেন্ডস ক্লাবের সাধারণ সম্পাদক ফারদিন নাফিউ।
Leave a Reply