1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
ইউএনও আবদুল মালেককে বিদায়ী সংবর্ধনা দিয়েছে প্রেসক্লাব মির্জাপুর - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা এই সম্পর্ক আরও দৃঢ় করতে চাই: সনাতনীদের সংবর্ধনায় এমপি কালাম মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার

ইউএনও আবদুল মালেককে বিদায়ী সংবর্ধনা দিয়েছে প্রেসক্লাব মির্জাপুর

  • আপডেট টাইম : Sunday, February 28, 2021
  • 723 বার
IMG 20210228 214759

মো. জাহাঙ্গীর হোসেন

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেককে প্রেসক্লাব মির্জাপুরের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
রোববার সন্ধায় প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। প্রেসক্লাব সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি কিসমত খোন্দকার, শামসুল ইসলাম সহিদ, সাবেক সাধারণ সম্পাদক শামীম আল মামুন, সোহেল মোহসীন শিপন, নবনির্বাচিত সভাপতি নিরঞ্জন পাল, সাধারণ সম্পাদক এরশাদ মিয়া, সহসভাপতি জহিরুল ইসলাম শেলী, যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন, কোষাধ্যক্ষ হারুন অর রশিদ, শিলা আক্তার প্রমুখ। পরে প্রেসক্লাবের পক্ষে থেকে ইউএনও আবদুল মালেকের হাতে কেস্ট তুলে দেয়া হয়। উল্লেখ্য আবদুল মালেক দীর্ঘ আড়াই বছর অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে মির্জাপুরের ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। তার পরবর্তী কর্মস্থল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com