1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
‘আমার স্কুলে বছরে তিনবার চুরি হয়’ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী মির্জাপুরে শান্তিপূর্ণভাবে ভোট চললেও ভোটার উপস্থিতি কম

‘আমার স্কুলে বছরে তিনবার চুরি হয়’

  • আপডেট টাইম : Tuesday, November 2, 2021
  • 801 বার
IMG 20211102 154727

মো. জোবায়ের হোসেন

আমার স্কুলে বছরে তিন বার চুরি হয়। করোনার সময় চুরি হইছে দুই বার। দুই বারে আমার স্কুলের দুইটা ফ্যান, ২৫ টা প্লাস্টিকের টুলসহ কয়েকটা চেয়ার চুরি হইছে। এর আগেও ১০টা ফ্যান চুরি হইছে। কোন প্রতিকার নাই। সর্বশেষ গত শুক্রবার (২৯ অক্টোবর) ৫টি ফ্যান চুরি যাওয়ার পর এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মির্জাপুর পৌরশহরে অবস্থিত আইডিয়াল ল্যাবরেটরী স্কুলের পরিচালক লাকী আক্তার।

তিনি বলেন, আমার স্কুলটি ঠিক মির্জাপুর থানার সামনেই অবস্থিত। কিন্তু বার বার আমার স্কুলে চুরি হচ্ছে কোন প্রতিকার পাচ্ছিনা। যখন ১০ টি ফ্যান চুরি হয়েছিল তখন থানায় অভিযোগ করেছিলাম তাতে কিছুই হয়নি। চোর ধরা ছোঁয়ার বাইরে।

আক্ষেপ করে তিনি আরো বলেন, করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিলো। এখন ছাত্র-ছাত্রী আর স্কুলে ফিরেনি। কষ্ট করে প্রতিষ্ঠান ধরে রেখেছি। এমন দৈন্যতার মধ্যে যদি বার বার চুরি হয় তাহলে প্রতিষ্ঠান বন্ধ করে না খেয়ে থাকতে হবে।

প্রসঙ্গত, খোঁজ নিয়ে জানা গেছে সাম্প্রতিক সময়ে মির্জাপুর পৌর সদরে ছিচকে চোরের উৎপাত ব্যাপকভাবে বেড়েছে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে গত ১৫ দিনে এই এলাকায় অন্তত ১০-১২ ছোটখাটো চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

মির্জাপুর থানার সেকেন্ড অফিসার উপ পরিদর্শক মো. রুবেল বলেন, স্কুলের ফ্যান চুরির ঘটনা নিয়ে একজন অভিযোগ করেছেন। পুলিশের পক্ষ থেকে চুরির যাওয়া মাল উদ্ধার ও অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

2 responses to “‘আমার স্কুলে বছরে তিনবার চুরি হয়’”

  1. Your article helped me a lot, is there any more related content? Thanks!

  2. Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me? https://www.binance.com/ES_la/register?ref=VDVEQ78S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com