1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
আবর্জনার গতি করলো মির্জাপুর পৌরসভা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা এই সম্পর্ক আরও দৃঢ় করতে চাই: সনাতনীদের সংবর্ধনায় এমপি কালাম মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

আবর্জনার গতি করলো মির্জাপুর পৌরসভা

  • আপডেট টাইম : Wednesday, March 23, 2022
  • 813 বার
IMG 20220323 195256

মো. জোবায়ের হোসেন

বাসা-বাড়ি ও রাস্তাঘাটের আবর্জনা গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছিল মির্জাপুর পৌরসভার। প্রতিদিনকার আবর্জনা ফেলার নির্দিষ্ট কোন জায়গা ছিলনা। কখনো সেই আবর্জনা ফেলতে হতো রাস্তার ধারে কিংবা খালের পাড়ে। এনিয়ে দুর্ভোগ পোহাতে হতো পৌরবাসীর। অবশেষে গলার কাটা হয়ে দাঁড়ানো আবর্জনার গতি করেছে মির্জাপুর পৌরসভা।

রাসেল এÐ আরিফ ফার্টিলাইজার নামক একটি প্রতিষ্ঠানকে আবর্জনা অপসারণের দায়িত্ব দিয়েছে মির্জাপুর পৌরসভা। মির্জাপুর কাঁচাবাজার সংলগ্ন খাস জমিতে আবর্জনা রাখার পর সংগ্রহকৃত আবর্জনা থেকে প্রতিষ্ঠানটি জৈব সার উৎপাদন করবে এবং প্লাস্টিক বর্জ্য ধ্বংস করবে।

বুধবার (২৩ মার্চ) বিকেল ৫টায় এই কাজের উদ্বোধন করেন মির্জাপুর পৌরসভা মেয়র সালমা আক্তার। সে সময় মির্জাপুর পৌরসভার কাউন্সিলর আলী আজম সিদ্দিকী, সুমন হক, আব্দুল জলিল, রওশনারা বেগম, চন্দনা দে ও আফরোজা আক্তার এবং মির্জাপুর বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

রাসেল এন্ড আরিফ ফার্টিলাইজার মির্জাপুরে প্রজেক্টের পরিচালক আরিফুল ইসলাম বলেন, প্রতিদিনের সংগৃহিত বর্জ্য নারায়ণগঞ্জে নিয়ে জৈব সার উৎপাদন করা হবে এবং প্লাস্টিক বর্জ্য ধ্বংস করা হবে। যে সকল বাসা বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করা হবে তাদের দিনপ্রতি ৩.২৫ টাকা করে খরচ দিতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com