1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
অরক্ষিত জেনারেটরে প্রাণ গেল স্কুল ছাত্রীর - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

অরক্ষিত জেনারেটরে প্রাণ গেল স্কুল ছাত্রীর

  • আপডেট টাইম : Wednesday, August 11, 2021
  • 2497 বার
229486090 812788996102054 9011556741490258589 n

মো. জোবায়ের হোসেন
টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা ভ্রমণে গিয়ে অরক্ষিত জেনারেটরের ঘূর্ণায়মান বস্তুর সাথে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল ৮ম শ্রেণীতে অধ্যয়ণরত স্কুল ছাত্রীর। নিহত ওই স্কুল ছাত্রীর নাম মারিয়া (১৪)। মির্জাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল ওই কিশোরী।
নিহত স্কুল ছাত্রীর বাবার নাম মেহেদী আলম চাঁন মিয়া। মির্জাপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের রেলস্টেশন এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন তিনি। নিহত মারিয়া তাদের একমাত্র সন্তান ছিল বলে জানা গেছে।
নৌকা ভ্রমণে যাওয়া কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, স্কুল ফ্রেন্ড ও তাদের পরিবারসহ প্রায় ৭০-৮০জন বুধবার (১১ই আগস্ট) সকালে বংশাই সেলুঘাট থেকে গাজীপুরের মখশ বিলের উদ্দেশে যাত্রা করেন। যাত্রাপথে গাজীপুরের কালিয়াকৈর পৌছার কিছু আগে নৌকার সামনে থাকা জেনারেটরের কাছাকাছি গিয়ে ছবি তোলার সময় হঠাৎ মারিয়ার ওড়না পেঁচিয়ে যায় জেনারেটরের ঘূর্ণায়মান বস্তুর সাথে। এতে ঘটনাস্থলেই নির্মমভাবে কিশোরির মৃত্যু হয় বলে জানান তারা। তবে জেনারেটরের ঘূর্ণায়মান অংশ উন্মক্ত না থাকলে এমন দুর্ঘটনা হয়তো ঘটতোনা বলে অভিযোগ করেন অনেকেই।
দুপুরের রিপোর্টটি লেখা পর্যন্ত মির্জাপুর থানার উপ-পরিদর্শক আরিফ তালুকদার, বংশাই সেলুঘাট থেকে লাশটি উদ্ধারের কার্যক্রম চলছে বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

3 responses to “অরক্ষিত জেনারেটরে প্রাণ গেল স্কুল ছাত্রীর”

  1. Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

  2. Reading your article helped me a lot and I agree with you. But I still have some doubts, can you clarify for me? I’ll keep an eye out for your answers. https://www.binance.com/vi/register?ref=MFN0EVO1

  3. Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com