1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬ টি প্রতিষ্ঠানে জরিমানা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড

মির্জাপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬ টি প্রতিষ্ঠানে জরিমানা

  • আপডেট টাইম : Sunday, May 3, 2020
  • 2313 বার
95307907 520652115480996 3766665346266693632 n

দীপক বিশ্বাস রাজীব:
টাঙ্গাইলের মির্জাপুরে আজ রবিবার ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা কালে ২ টি ফার্মেসি ( চৌধুরী ফার্মেসি ও আরোগ্য ফার্মেসি), ওয়ালটন প্লাজা, ইলেকট্রিক ও জুয়েলারী সহ মোট ৬ টি দোকানে মোট ১২ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের হোসেন। অভিযানের বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের হোসেন জানান, দেশের করোনা পরিস্থিতিতে জরুরী অবস্থায় লকডাউন না মেনে যারা দোকান পাট খুলছেন এবং সামাজিক দুরত্ব বজায় না রেখে নিয়ম ভঙ্গ করছেন তাদেরকে জরিমানা করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে। ফার্মেসিগুলোতে নিরাপদ দুরত্ব বজায় না থাকায় এবং তাদের নিজেদের প্রটেকশন না থাকার কারনে জরিমানা ও সতর্ক করা হয়েছে। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি আরও বলেন, দেশের এই ভয়াবহ মূহুর্তে সকল জনগনকে আরও সচেতন হতে হবে। জনগন যেন বিনা প্রয়োজনে বাইরে না বের হয় এবং অতি প্রয়োজনে বের হলেও যেন অধিকতর নিরাপত্তা নিশ্চিত করে বের হন। এই মুহুর্তে ঘরে থাকায় করোনার সবচেয়ে বড় প্রতিরোধক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com