মোঃ সাজজাত হোসেন:
টাঙ্গাইলের মির্জাপুরে রেনু বেগম (৫৫) নামে প্রথম এক নারী করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গতকাল বুধবার রাত ১টার দিকে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে। পরিবারের সদস্যরা তার মৃতদেহ গ্রহন না করায় আর মারকাজুল নামের একটি সংগঠন তাকে দাফন করবে বলে মির্জাপুর থানা পুলিশ ও ভাওড়া ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন জানিয়েছেন। নিহত নারী উপজেলার উয়ার্শী ইউনিয়নের নবগ্রাম গ্রামের মৃত. এমারত হোসেনের স্ত্রী। তার এক পুত্র ও এক পালিত মেয়ে রয়েছে। স্বামী মারা যাওয়ার পর পালিত মেয়েকে নিয়ে ভাওড়া ইউনিয়নের কামাড়পাড়া গ্রামে বাবার বাড়িতে থাকতেন। তার একমাত্র ছেলে দেলোয়ার হোসেন সেনাবাহিনীতে কর্মরত। তিনি বর্তমানে মিশনে রয়েছেন বলে ইউপি চেয়ারম্যান জানান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাকসুদা খানম জানান, গত ২৬ এপ্রিল রোববার ছয়জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এদের মধ্যে দুজনের করোনা পজিটিভ ও চারজনের নেগেটিভ আসে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল মালেক জানান, ২৮ এপ্রিল মঙ্গলবার সকালে তাদের নিজ বাড়ি থেকে উদ্ধার করে যুবককে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ এবং ওই নারীকে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। ওই দুই বাড়িসহ আশপাশের ১১০ বাড়ি লকডাউন করা হয়েছে।
Leave a Reply