1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টায় আটক-১ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা

মির্জাপুরে ৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টায় আটক-১

  • আপডেট টাইম : Thursday, April 30, 2020
  • 2385 বার
main pic

দীপক বিশ্বাস রাজীব :
টাঙ্গাইলের মির্জাপুরে ৬ বছরের এক শিশুকে ধর্ষনের চেষ্টা করা হয়েছে। উপজেলার ফতেপুর ইউনিয়নের শূভূল্যা গ্রামে এ ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ধর্ষনের চেষ্টার অভিযোগে মোঃ নজরুল ইসলামকে মির্জাপুর থানা পুলিশ আটক করেছে।
জানা যায়, ঐ শিশুটির পিতা পেশায় একজন রাজমিস্ত্রী। আজ বৃহস্পতিবার ঐ শিশুর পিতা অভিযোগ করেন, শুভুল্যা গ্রামের মৃত হাজী আইনুদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৪৫) তার কন্যাকে গত মঙ্গলবার সকালে একটি দোকানের পিছনে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। শিশুটি অসুস্থ্য হয়ে পরলে ঘটনাটি তার পরিবারকে জানায়। শিশুটির পরিবার নিরুপায় হয়ে ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রউফকে জানিয়ে থানায় একটি অভিযোগ করেন।

এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে। ধর্ষনের চেষ্টাকারীকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com