1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
কুমুদিনী হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে গৃহবধুর মৃত্যু - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড

কুমুদিনী হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে গৃহবধুর মৃত্যু

  • আপডেট টাইম : Saturday, April 18, 2020
  • 1215 বার
p086qbqx

মো.জাহাঙ্গীর হোসেনঃ কুমুদিনী হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে তিনি মারা যান। তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।
হাসপাতাল সূত্র মতে, ছয় সপ্তাহের গর্ভবর্তী ওই গৃহবধু শরীরে রক্তক্ষরণ নিয়ে বুধবার হাসপাতালে ভর্তি হয়। রাতেই তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে তিনি অসুস্থ হয়ে পড়ছিলেন। শনিবার তিনি মারা যান। তাঁর স্বামী অভিযোগ করেন, ভুল চিকিৎসায় তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে।
কুমুদিনী হাসপাতালের সহকারী পরিচালক সহকারী অধ্যাপক ডা. এবিএম আলী হাসান জানিয়েছেন গৃহবধুটি ভর্তির পর সার্জরি হয়েছিল। করোনা উপসর্গ দেখা দেয়ায় তাঁকে হাসপাতালের আইসলিউশনে নেয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাকসুদা খানম বলেন, নারীর শরীরের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com