1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে বেদে পল্লীতে খাদ্যসহায়তা দিলেন মোস্তফা চৌধুরী - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার শোক সংবাদ মির্জাপুরে সিঙ্গাপুর  বিএনপির সহ-সভাপতির মায়ের ইন্তেকাল  মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মির্জাপুরে বেদে পল্লীতে খাদ্যসহায়তা দিলেন মোস্তফা চৌধুরী

  • আপডেট টাইম : Sunday, April 12, 2020
  • 889 বার
Mirzapur Zila Porishod Pic 1 12 02 2020

মো. জাহাঙ্গীর হোসেন:

টাঙ্গাইলের মির্জাপুরে অর্ধশত কর্মহীন বেদে পরিবারে খাদ্যসহায়তা দিলেন জেলা পরিষদ সদস্য এডভোকেট মোস্তফা চৌধুরী।এছাড়া একই দিন তিনি উপজেলার গুনটিয়া ও চুকুরিয়া দুই গ্রামবাসীর মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

Mirzapur Zila Porishod Pic 2 12 02 2020
মির্জাপুরে বেদে পল্লীতে খাদ্যসহায়তা দিলেন মোস্তফা চৌধুরী 3


রবিবার বিকেলে তিনি উপজেলা জামুর্কী ইউনিয়নের পাকুল্যা পশ্চিমপাড়ায় অস্থায়ী বেদে পল্লীতে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, জামুর্কী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল প্রমুখ।
পরে তিনি উপজেলার গুনটিয়া ও চুকুরিয়া গ্রামে শতাধিক কর্মহীন পরিবারের সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন।তাঁর দেয়া খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ৮কেজি চাল, ১কেজি ডাল, ১ কেজি আলু, ১কেজি পেঁয়াজ, ১ লিটার তেল ও ১টি করে সাবান।
এ ব্যাপারে জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মোস্তফা চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে যার যার অবস্থান থেকে কর্মহীন মানুষের পাশে দাঁড়ানো অংশ হিসেবে বেদে পল্লীসহ গুনটিয়া ও চুকুরিয়া গ্রামের কর্মহীন মানুষের মধ্যে প্রায় দেড়শত পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।আগামী শুক্রবার নিজ গ্রামবাসীর মধ্যে আরও খাদ্যসামগ্রী বিতরণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com