1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরের ইউপি চেয়ারম্যান মাহবুব আলম মল্লিক গ্রেপ্তার - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরের ইউপি চেয়ারম্যান মাহবুব আলম মল্লিক গ্রেপ্তার মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি পাপন সম্পাদক নাজমুল ৩৫ টাকা কেজি দরে সাড়ে তিনশ মেট্রিক টন ধান কিনবে সরকার মির্জাপুর জামায়াতের উপজেলা আমীর কাশেম সেক্রেটারি শাহজাহান মির্জাপুরে হেইফার ও বাসা ফাউন্ডেশনের উদ্যোগে জনসচেতনতামূলক সভা সি-গ্রেড ফার্মাসিস্ট ট্রেনিং কোর্স বাতিলের প্রতিবাদে মির্জাপুরে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মির্জাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল মির্জাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মির্জাপুরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা পরিচালককে গণধোলাই, পুলিশে সোপর্দ মির্জাপুর বাস-পিকআপ-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

মির্জাপুরের ইউপি চেয়ারম্যান মাহবুব আলম মল্লিক গ্রেপ্তার

  • আপডেট টাইম : Thursday, November 26, 2026
  • 6 বার
IMG 20261126 201359

মো. সানোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুব আলম মল্লিক হুরমহলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) রাত ১টার দিকে পুরান ঢাকার নারিন্দায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

গ্রেপ্তার মাহাবুব আলম মল্লিক হুরমহল (৬২) মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং বর্তমান কার্যকরী কমিটির সদস্য বলে জানা গেছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন গোপালপুর উপজেলার নলিন এলাকার কলেজ ছাত্র ইমন (১৮)। পরে ১৮ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত ইমনের ভাই সুমন বাদী হয়ে মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক মন্ত্রী, সংসদ সদস্যসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়। ওই মামলায় মাহাবুব আলম মল্লিক হুরমহলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল বলে জানিয়েছেন মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ ফজল।

২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। তবে আত্মগোপনে থেকেও তিনি ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন বলে জানা গেছে।

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, পুরান ঢাকা থেকে ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম হুরমহলকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। এরপর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com