1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
সি-গ্রেড ফার্মাসিস্ট ট্রেনিং কোর্স বাতিলের প্রতিবাদে মির্জাপুরে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে হেইফার ও বাসা ফাউন্ডেশনের উদ্যোগে জনসচেতনতামূলক সভা সি-গ্রেড ফার্মাসিস্ট ট্রেনিং কোর্স বাতিলের প্রতিবাদে মির্জাপুরে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মির্জাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল মির্জাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মির্জাপুরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা পরিচালককে গণধোলাই, পুলিশে সোপর্দ মির্জাপুর বাস-পিকআপ-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ মির্জাপুরে কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা নিয়ম না মেনে মাদরাসা পরিচালনা করলে দায় নেবে না ওলামায়ে কেরাম- মুফতি আবুল বাশার মির্জাপুরে কৌশলে বিকাশের দোকান থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র বিশ্ব শিক্ষক দিবসে মির্জাপুরে আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা

সি-গ্রেড ফার্মাসিস্ট ট্রেনিং কোর্স বাতিলের প্রতিবাদে মির্জাপুরে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন

  • আপডেট টাইম : Wednesday, November 18, 2026
  • 17 বার
IMG 20261118 123728

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল ও বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সতিতির যৌথ পরিচালনায় ‘সি-গ্রেড’ ফার্মাসিস্ট ট্রেনিং কোর্স বালিতের প্রতিবাদে মির্জাপুরে মানববন্ধন করেছে মির্জাপুর উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতি।
বুধবার (১৮ নভেম্বর) সকাল দশটায় মির্জাপুর উপজেলা সদরের মসজিদ মার্কেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতির সদস্যবৃন্দ ও ঔষধ বিক্রেতাগণ অংশ গ্রহণ করেন। সমিতির সভাপতি দেয়ান জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক দুলাল মিয়া জানান, বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল ও বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সতিতির যৌথ পরিচালনায় দীর্ঘ ২২ বছর যাবত ‘সি-গ্রেড’ ফার্মাসিস্ট ট্রেনিং কোর্স চলে আসছিল কিন্তু গত ১০ নভেম্বর বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল ‘সি-গ্রেড’ ফার্মাসিস্ট ট্রেনিং কোর্স বাতিলের সিদ্ধান্ত নেন। তারই প্রতিবাদে তারা কেন্দ্রিয় কর্মসুচির অংশ হিসেবে এই মানববন্ধন করছেন। তারা অভিলম্বে বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের ‘সি-গ্রেড’ ফার্মাসিস্ট ট্রেনিং কোর্স বাতিলের হটকারি সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com