1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন

মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

  • আপডেট টাইম : Tuesday, July 14, 2026
  • 34 বার
IMG 20260714 154242

মোঃ সাজজাত হোসেন, স্টাফ রিপোর্টার
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই থেকে রাকের টেকি পর্যন্ত সড়কের পুনর্নির্মাণ কাজের অনিয়ম হওয়ায় সংশ্লিষ্ট ঠিকাদারের বিল আটকে দিয়েছেন উপজেলা প্রকৌশলী। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, কাজ শেষ হওয়ার মাত্র সাত দিনের মাথায় বৃষ্টিতেই উঠে যেতে শুরু করেছে নতুন পিচ। কোথাও হাত দিলেই উঠে আসছে কার্পেটিং, আবার যানবাহন চলাচলের সময় গাড়ির চাকার সঙ্গে উঠে যাচ্ছে পিচ। এতে নতুন সড়ক দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টির মধ্যে  তড়িঘড়ি করে কার্পেটিং করা হয়েছে এবং ঢাকা টাংগাইল মহাসড়ক থেকে নেমে আসা ঢলে ড্রেন ভর্তি রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে রাস্তাটি সামান্য বৃষ্টিতেই কার্পেটিং নষ্ট হয়ে গেছে। 

এলজিইডি সূত্রে জানা গেছে, ৪৬০ মিটার সড়কটির পুনর্নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৫ লক্ষ টাকা। কাজটি বাস্তবায়ন করেছে বিসমিল্লাহ এন্টারপ্রাইজ। 

কাজের অনিয়মের বিষয়ে ঠিকাদার তারেক খান বলেন, বৃষ্টির কারণে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুতই প্রয়োজনীয় সংস্কার করে সড়কটি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে।

তবে স্থানীয়দের দাবি, শুধু ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করলেই দায়িত্ব শেষ নয়। নিম্নমানের কাজের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে সরকারি উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে কার্যকর তদারকি জোরদারের দাবি জানিয়েছেন তারা।

এ ব্যাপারে  উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন বলেন, উক্ত সাইট পরিদর্শন করি এবং ঠিকাদারের সকল বিল আটকে দেওয়া হয়েছে । এছাড়া উক্ত কাজের তদারকির কাজে নিয়োজিত উপ সহকারী প্রকৌশলী ও কার্যসহকারীকে লিখিত ভাবে শোকজ করা হয়েছে। উক্ত রাস্তার সম্পূর্ণ কার্পেটিং ঠিকাদারকে করে দিতে হবে। ঠিকাদার কার্পেটিং পুনরায় না করলে তাকে আর্থিক ভাবে জরিমানা করা সহ তাকে কালো তালিকা ভুক্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com