1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা

মির্জাপুরে মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম : Sunday, January 4, 2026
  • 277 বার
Messenger creation E359AC6E BB6E 4398 A73E C35C427DDD97

সাজ্জাদ হোসেন, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা প্রশাসনের সাঁড়াশি অভিযানে এক মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুরাইয়া ইয়াসমিন।

আজ রোববার (৪ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন গণমাধ্যমকে এ তথ্য জানান।

গতকাল শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার আজগানা, পলাশতলীসহ কয়েকটি এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ১ টি ভেকু ও ৮ টি মাটি ভর্তি ট্রাক আটক করা হয়। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চাপাইর গ্রামের শাকিল আহমেদকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন জানান, অবৈধভাবে কয়েকটি এলাকায় পাহাড়ি লাল মাটি ভেকু মেশিন দিয়ে কেটে বিক্রি করছিল, এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়। মাটি কাটা বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com