1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
ওসমান হাদি হত্যার প্রতিবাদে মির্জাপুরে বিক্ষোভ মিছিল - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী

ওসমান হাদি হত্যার প্রতিবাদে মির্জাপুরে বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম : Friday, December 19, 2025
  • 450 বার
Messenger creation FAD46918 CD55 4BC5 ABAE 66E0BEB4BE07 1

মো. সানোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে টাঙ্গাইলের মির্জাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থী। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ২টার সময় বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নিয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মির্জাপুর প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় টাঙ্গাইল জেলা নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম আহবায়ক খন্দকার মাসুদ পারভেজ, জেলা ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি মেহেদী হাসান মোমিন, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়ক ইমন সিদ্দিকী, সমন্বয়ক জুবায়েদ ইসলাম নিঝুম, সমন্বয়ক জাকির সিকদার, উপজেলা ছাত্র শিশিরের সভাপতি আরাফাত হোসাইন, সেক্রেটারি মোজাহিদ মিয়া, মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের সাধারণ সম্পাদক আজমান আলী, জুলাই যোদ্ধা সুজন মিয়া প্রমুখ বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com