1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে করোনা রোগী শনাক্ত এলাকায় র‍্যাবের সচেতনতামূলক কর্মসূচি - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার শোক সংবাদ মির্জাপুরে সিঙ্গাপুর  বিএনপির সহ-সভাপতির মায়ের ইন্তেকাল  মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মির্জাপুরে করোনা রোগী শনাক্ত এলাকায় র‍্যাবের সচেতনতামূলক কর্মসূচি

  • আপডেট টাইম : Wednesday, April 8, 2020
  • 1978 বার
Mirzapur Rab Pic 1 08 04 2020

মো. জাহাঙ্গীর হোসেন:

টাঙ্গাইলের মির্জাপুরে করোনা রোগী শনাক্ত হওয়ার পর লকডাউন ঘোষিত এলাকায় র‌্যাব-১২ কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেনের সমন্বয়ে ওই এলাকায় সচেতনামূলক কর্মসূচি চালানো হয়েছে।
বুধবার দুপুরে ভাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তারা এ সচেতনামূলক কার্য়ক্রম চালায়। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম, ভাওড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম, মির্জাপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি মোবারক হোসেন উপস্থিত ছিলেন।
র‌্যাব-১২ ও সিপিসি-৩ কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মো. তালাদ বলেন, লকডাউন ঘোষিত এলাকার বাসিন্দাদের নিজ নিজ বাড়িতে অবস্থান নিশ্চিত করতে হবে। বাড়িতে থাকাটা খুবই গুরত্বপূর্ণ। প্রশাসনের নিয়মকানুন মেনে কাজ করলে আমরা অবশ্যই করোনা পরিস্থিতি মোকাবেলা করতে পারবো। লকডাউনকৃত এলাকার বাসিন্দাদের প্রতি সামাজিক দূরত্ব বজায় রেখে মানবিক আচরন করার অনুরোধ জানান। এ সময় সকলের মধ্যে র‍্যাবের প্রচারপত্র বিলি করা হয়।
উল্লেখ্য মঙ্গলবার মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের ভাওড়া বৈরাগীপাড়ায় করোনা রোগী শনাক্ত হলে রাতেই তাকে প্রশাসনের উদ্যোগে ঢাকায় পাঠানো হয়।পরে রোগীর বাড়িসহ আশপাশের ৪০টি বাড়ি লকডাউন ঘোষণা করে প্রশাসন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com