1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মির্জাপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

  • আপডেট টাইম : Friday, November 7, 2025
  • 520 বার
IMG 20251107 WA0000

মোহাম্মদ নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার

আজ ৭ নভেম্বর, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে মির্জাপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।

দিবসটি উপলক্ষে আজ দুপুর ১২টায় সদয়কৃষ্ণ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাইপাস এলাকায় অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র‌্যালিটির নেতৃত্ব দেন সদ্য বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এ মহসিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ, শাহ আলম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর আলী আজম সিদ্দিকী, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক এস এম মহসিন,, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের শিকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলীয়াজাজ খান রুবেল চৌধুরী, বাবুল বক্সী, ডিএম শওকত আকবর, সাইদুর রহমান খান সাঈদ,জুলহাস মিয়া, শফিকুর রহমান বাবুল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মিয়া, আজহারুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ,জসিম উদ্দিন খান , আলম মৃধা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যু্বদলের সভাপতি সম্পাদক উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দএ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে এলাকা মুখরিত হয়ে ওঠে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com