মোঃ সাজজাত হোসেন, স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলের মির্জাপুরে প্রথম বারের মতো এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার বাড়ি মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়ন বৈরাগী ভাওড়া গ্রামে। মঙ্গলবার রাতে ঢাকার আইটিইএস থেকে টাঙ্গাইলের সিভিল সার্জনকে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়। আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি মির্জাপুর উপজেলায়। তিনি রোববার নারায়নগঞ্জ থেকে মির্জাপুরে নিজ বাড়িতে আসেন। তিনি সেখানে একটি ক্লিনিকে কাজ করতেন। পরে রাতেই তার বাড়ির আশপাশের প্রায় ৪০ পরিবারকে লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
এ ব্যাপারে উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাকসুদা খানম সত্যতা নিশ্চিত করে বলেন, মির্জাপুর উপজেলার বৈরাগী ভাওড়া গ্রামের এক ব্যাক্তির নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরে তার করোনা পজেটিভ বলে জানতে পেরে রাতেই আমরা তাকে কুয়েত মৈত্রি হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল মালেক জানান, ওই গ্রামের একটি পাড়া লকডাউন করা হয়েছে সেখানে প্রায় ৪০ টি পরিবার রয়েছে। ওই এলাকা থেকে কেউ বের হতে পারবেন না আবার কেউ প্রবেশ করতে পারবেন না বলে তিনি জানান।
Leave a Reply