1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে নদীভাঙন এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মির্জাপুরে নদীভাঙন এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ

  • আপডেট টাইম : Monday, August 4, 2025
  • 554 বার
IMG20250803152542
oppo_0

মোহাম্মদ নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বংশাই ও ঝিনাই নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ বি এম আরিফুল ইসলাম। গতকাল (রবিবার) দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তিনি ফতেপুর ইউনিয়নের চাকেলেশ্বর, থলপাড়া, ফতেপুর বাজার ও পারদিঘী নদী ভাঙন এলাকা ঘুরে দেখেন।

পরিদর্শনকালে ইউএনও নদীতে বিলীন হয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মাঝে প্রাণবন্ত সাহস যোগান এবং চলমান প্রতিরোধমূলক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পানি উন্নয়ন বোর্ডের টাঙ্গাইল বিভাগের আওতাধীন প্রায় ৯টি স্পটে জিও ব্যাগ ফেলানোর প্রকল্প পরিদর্শন করেন তিনি।

এসময় এ বি এম আরিফুল ইসলাম বলেন, “আপনাদের আবেদন ও দাবির পরিপ্রেক্ষিতে আমি আজ এখানে এসেছি। পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীকে সাথে এনেছি। যেসব স্থানে এখনো নদী শাসনের প্রয়োজন রয়েছে, সেসব স্থান চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন
উপ- বিভাগীয় প্রকৌশল পানি উন্নয়ন বোর্ড টাঙ্গাইলের প্রান্ত পন্ডিত,
ফতেপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শুভাশিস কর্মকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কোহিনুর, ফতেপুর ইউনিয়নের ইউপি সদস্যগণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় জনসাধারণ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com