1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মির্জাপুরে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান

  • আপডেট টাইম : Wednesday, July 30, 2025
  • 519 বার
IMG20250730125226
oppo_0

মোঃ নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ‘পারফরম্যান্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (SEDP) স্কিম’-এর আওতায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক, নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়েছে।

আজ (মঙ্গলবার) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, আলিম ও দাখিল মাদ্রাসা এবং কলেজ পর্যায়ের মোট ৩৩ জন কৃতি শিক্ষার্থীকে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম আরিফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মামুনুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল এস. এম. ফয়সল, ভবানীপ্রসাদ সাহা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ওসমান গনি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক মো. নাসির উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মাসুদুর রহমান এবং মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, কৃতি শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ, ছাত্র-ছাত্রী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুধীজন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com