1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
তানভীরের পরিবারের পাশে থাকবে বিএনপি- আব্দুস সালাম পিন্টু - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

তানভীরের পরিবারের পাশে থাকবে বিএনপি- আব্দুস সালাম পিন্টু

  • আপডেট টাইম : Sunday, July 27, 2025
  • 528 বার
Messenger creation 32CCFFD8 5044 4625 9402 E47C778A8287

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থী তানভীর আহমেদ মৃত্যুবরণ করেছেন। আমরা কোন কিছু দিয়েই এই ক্ষতি পূরণ করতে পারবোনা। তবে বিএনপি এই পরিবারের পাশে থাকবে, সার্বিক সহযোগিতা করবে। তিনি আরও বলেন, এ দুর্ঘটনায় বিমান কর্তৃপক্ষ দায় এড়াতে পারেনা। উড়ার আগে বিমানটি ঠিকমত পরীক্ষা-নিরিক্ষা করা হয়েছিলো কিনা তা তদন্ত হওয়া দরকার।

রোববার (২৭ জুলাই) সকালে উপজেলার নগর ভাতগ্রামের নয়াপাড়া গ্রামে দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শোকবার্তা ও তানভীরের পরিবারকে শান্তনা দিতে গিয়ে সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের সিকদার, মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন প্রমুখ।

প্রসঙ্গত, গত ২১ জুলাই ঢাকার উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মৃত্যুবরণ করেন উপজেলার উয়ার্শী ইউনিয়নের নগরভাতগ্রাম (নয়াপাড়া) গ্রামের রুবেল মিয়ার ছেলে ও উক্ত প্রতিষ্ঠানের ৮ম শ্রেণীর শিক্ষার্থী তানভীর আহমেদ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com