1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মাকে হত্যার পর ছেলের আত্মসমর্পন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
৩৫ টাকা কেজি দরে সাড়ে তিনশ মেট্রিক টন ধান কিনবে সরকার মির্জাপুর জামায়াতের উপজেলা আমীর কাশেম সেক্রেটারি শাহজাহান মির্জাপুরে হেইফার ও বাসা ফাউন্ডেশনের উদ্যোগে জনসচেতনতামূলক সভা সি-গ্রেড ফার্মাসিস্ট ট্রেনিং কোর্স বাতিলের প্রতিবাদে মির্জাপুরে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মির্জাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল মির্জাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মির্জাপুরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা পরিচালককে গণধোলাই, পুলিশে সোপর্দ মির্জাপুর বাস-পিকআপ-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ মির্জাপুরে কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা নিয়ম না মেনে মাদরাসা পরিচালনা করলে দায় নেবে না ওলামায়ে কেরাম- মুফতি আবুল বাশার

মাকে হত্যার পর ছেলের আত্মসমর্পন

  • আপডেট টাইম : Saturday, July 26, 2025
  • 520 বার
IMG 20250726 143105

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে মাকে মাথায় আঘাত করে হত্যার পর নিজেই থানায় আত্মসমর্পন করেছে ঘাতক ছেলে।

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার আনাইতারা ইউনিয়নের মশাজান গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ওই নারীর নাম ফুলমালা বেগম (৭০)। তিনি ওই গ্রামের সিরাজ উদ্দিনের স্ত্রী বলে জানা গেছে।

ঘটনার পর শনিবার (২৬ জুলাই) ভোরে থানায় গিয়ে পুলিশের কাছে আত্মাসমর্পন করে ঘাতক ছেলে ইউনুস মন্ডল।

সন্ধ্যায় খাবার সময় কথা কাটাকাটির জেরে রাগের বশে তার মাকে আঘাত করে বলে প্রাথমিকভাবে পুলিশের কাছে জানিয়েছে গ্রেপ্তার ইউনুস মন্ডল।

মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com