1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
আক্ষেপে হতবিহ্বল তানভীরের বাবা-মা ! - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার শোক সংবাদ মির্জাপুরে সিঙ্গাপুর  বিএনপির সহ-সভাপতির মায়ের ইন্তেকাল  মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

আক্ষেপে হতবিহ্বল তানভীরের বাবা-মা !

  • আপডেট টাইম : Tuesday, July 22, 2025
  • 562 বার
IMG 20250722 152853

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

৮ম শ্রেণীর ছাত্র তানভীর আহমেদ ছিল ক্লাসের ফার্স্ট বয়। এমনকি জীবনে কোন ক্লাসেই দ্বিতীয় হয়নি মেধাবী তানভীর। ভালবাসতো ড্রয়িং করতে। মাঝে মাঝে বাবাকে ডেকে তার ছবি একে দিতো সে। ছিল দায়িত্বশীল। একই শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় শ্রেণী পড়ুয়া ছোট ভাই তাশফীককে লেখাপড়ায় সহযোগিতা করতো সে। কিন্তু রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে অকালেই ঝড়ে গেল তানভীরে প্রাণ।

নিহত তানভীর আহমেদের বাড়ি টাঙ্গাইল মির্জাপুরের উয়ার্শী ইউনিয়নের নগরভাতগ্রাম নয়াপাড়া গ্রামে। মঙ্গলবার (২২ জুলাই) সকালে জানাজা শেষে এলাকার সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে তাঁর।

সকাল থেকেই প্রলাপ করে যাচ্ছিলেন তানভীরের মা। বার বার ছেলের মেধার বর্ণনা দিয়ে যাচ্ছিলেন তিনি। আক্ষেপ করে স্মরণ করছিলেন স্কুল জীবনে তানভীরের অর্জিত সকল পুরস্কারের কথা। এঘটনায় স্তব্ধ হয়ে গেছে তার ছোট ভাই তাশফীক। কোন কথাই বের হচ্ছেনা তার মুখ দিয়ে। দুই ভাই একই প্রতিষ্ঠানে পড়াশোনা করতো। গতকাল সাড়ে ১২ টার সময় স্কুল ছুটির পর বাবার সাথে চলে যায় তাশফীক। কিন্তু কোচিং ক্লাস করার জন্য স্কুলেই থেকে যায় তানভীর। এরপর দুপুর ১টার দিকে ঘটে এই দুর্ঘটনা।

তানভীরের জানাজায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম। এছাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইয়াহ হিয়াহ খান মারুফ, জামায়াতের এমপি প্রার্থী আব্দুল্লাহ তালুকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক ডিএম শফিকুল ইসলাম ফরিদ, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেনসহ এলাকার সহস্রাধিক মানুষ জানাজায় অংশ নেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com