1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে সাদিয়া টেক্সটাইলের বিরুদ্ধে এলাকাবাসির মানববন্ধন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন

মির্জাপুরে সাদিয়া টেক্সটাইলের বিরুদ্ধে এলাকাবাসির মানববন্ধন

  • আপডেট টাইম : Sunday, July 20, 2025
  • 508 বার
IMG20250720104911
oppo_0

হারুন অর রশিদ, বিশেষ প্রতিনিধি
মির্জাপুরে সাদিয়া টেক্সটাইলের অপরিশোধিত রাসায়নিক বর্জ্য মিশ্রিত পানি নদী ও খালে প্রবাহিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে ভূক্তভোগি এলাকাবাসি। রোববার বেলা ১১টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্যা বাসস্টান্ডে অনুষ্ঠিত মানববন্ধনে জামুর্কী ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জামুর্কী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মির্জাপুর উপজেলা সিনিয়র সভাপতি আলী এজাজ চৌধুরী রুবেল, ব্যারিস্টার আকিব খান চেীধুরী , মমিনিুল ইসলাম, শেখ হেলাল ও শামীম আল মামুন চৌধুরী প্রমুখ। ব্যারিস্টার আকিব থান চৌধুরী বলেন, সাদিয়া টেক্সটাইল কারখানাটি প্রতিনিয়িত অপরিশোধিত রাসায়নিক বর্জ্য খাল ও নদীতে ফেলছে যা পরিবেশের জন্য হুমকি। আমরা তাদের বিষয়টি বার বার মানা সত্তেও তারা কারখানার বর্জ্য মিশ্রিত পানি লৌহজং নদী ও খালে ফেলছে। রাসায়নিক বর্জ্য মিশ্রিত পানি নদীতে পড়ায় নদীতে কোনো মাছ উৎপাদন হচ্ছে না ফলে এলাকার জেলে সম্প্রদায়সহ এনদীর ওপর নির্ভর্শীল মানুষ বেকার হয়ে পড়েছে। তারা অবিলম্বে রাসায়নিক বর্জ্য মিশ্রিত পানি নদীতে ফেলা বেন্ধর দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com