1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে অগ্নিকাণ্ডে সুপারশপ ভস্মিভূত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন

মির্জাপুরে অগ্নিকাণ্ডে সুপারশপ ভস্মিভূত

  • আপডেট টাইম : Friday, June 6, 2025
  • 556 বার
IMG20250606142153
oppo_0

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে ফ্যামিলি ফেয়ার সপ নামক একটি সুপারশপ আগুনে ভস্মিভূত হয়েছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে বিভিন্ন অনুমান থাকলেও নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার (৬ জুন) দুপুর ২টার দিকে মির্জাপুর বাজারের আলিম সুপার মার্কেটের আন্ডারগ্রাউন্ডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সুপারশপ মালিক পক্ষের দাবি এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় দেড় কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পরপর খোঁজখবর নিতে নেতাকর্মী নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহি কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-৭ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।

স্থানীয় ব্যবসায়ী উত্তম ঘোষ বলেন, দুপুরের দিকে ওই সুপার থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ধোঁয়া বের হওয়ার সময় কয়েকবার বিকট শব্দ হয়েছে বলে তিনি জানান।

সুপার শপ মালিকদের একজন অংশীদার সাজ্জাদ হোসেন বলেন, দুপুরে সুপার শপ বন্ধ করে আমিসহ সবাই নামাজ পড়তে যাই। নামাজ শেষ করেই শুনি আমার সুপার শপে আগুন লেগেছে। এসি বিস্ফোরণ হয়ে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে তিনি ধারণা প্রকাশ করেন।

মির্জাপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, সংবাদ পাওয়ার পর টাঙ্গাইল, দেলদুয়ার, মির্জাপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয় ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com