1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে তিনদিন ব্যাপি ভূমি মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন

মির্জাপুরে তিনদিন ব্যাপি ভূমি মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

  • আপডেট টাইম : Sunday, May 25, 2025
  • 311 বার
IMG 20250525 171952

হারুন অর রশিদ, বিশেষ প্রতিনিধি
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি ,নিজের জমি সুরক্ষিত করি’ স্লোগান নিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে তিনদিন ব্যাপি ভূমি মেলা শুরু হয়েছে। উপজেলা ভূমি অফিসের সামনে এ মেলার আয়োজন করা হয়েছে। ভূমি মেলা উপলক্ষে উপজেলা ভূমি অফিস এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে।
রোববার (২৫ মে) বেলা এগারটায় উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলামের নেতৃত্বে উপজেলার গুরুত্বপূর্ণস্থান প্রদক্ষিণ করেন। র‍্যালিতে ভূমি অফিসের কর্মকর্তা ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ অংশ গ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম জানান, মেলা ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত চলবে। মেলা চলাকালিন সময়ে ভূমি উন্নয়ন কর জমা নেওয়া ও অন্যান্য সেবা প্রদান করা হবে। তিনি উপজেলাবাসিকে ভূমি উন্নয়ন প্রদান করে তাদের নিজের জমিকে সুরক্ষিত করার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com