1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে পুলিশ বেশে ডাকাতির প্রস্তুতি, গ্রেপ্তার ২ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মির্জাপুরে পুলিশ বেশে ডাকাতির প্রস্তুতি, গ্রেপ্তার ২

  • আপডেট টাইম : Thursday, May 15, 2025
  • 371 বার
Messenger creation FDD412F1 18AA 40BF 94DA 62B36F8984EE

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশ বেশে ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ( ১৫ মে) ভোর ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেরুয়া আন্ডারপাস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এঘটনায় মির্জাপুর থানায় ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৪-৫ জনের নামে মামলা দায়ের হয়েছে। জব্দ করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত হওয়া একটি নোয়াহ গাড়ি ( ঢাকা মেট্রো চ- ৫৩-৩২৩১), একটি হ্যান্ডকাফ, একটি পুলিশ ব্যাগ ও ৩টি ওভারকোট (পুলিশের পোশাক)।

গ্রেপ্তাররা হলেন, ঢাকার শ্যামপুর থানার করিমুল্লাহ বাগ এলাকার আব্দুল হালিমের ছেলে কাউছার আকরাম (৫৭) ও চট্রগ্রাম জেলার বোয়ালমারী থানার পূর্ব গুমদÐী এলাকার মৃত শাহাদাৎ হোসেনের ছেলে মো. শতকত আলী।

দেওহাটা পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক নূর নবী বলেন, রাতে মহাসড়কে টহলরত অবস্থায় দেরুয়া এলাকায় একটি নোয়াহ গাড়ির পাশে কয়েকজনকে সন্দেহজনক অবস্থায় দেখতে পাওয়া যায়। জিজ্ঞাসাবাদের জন্য এগিয়ে গেলে তারা নিজেদের পুলিশ বলে পরিচয় দেয়। তাদের কাছে পুলিশের ওভারকোট ও হ্যান্ডকাফ ছিলো। তাদের পরিচয় বিস্তারিতভাবে জানার চেষ্টা করা হলে কয়েকজন দৌঁড়ে পালিয়ে যায়। আমার সাথে থাকা দুইজন কনস্টেবল তাদের ধরার চেষ্টা করেও ব্যর্থ হয়। আমি দুইজনকে আটক করতে সক্ষম হই।

জব্দকৃত গাড়ির মালিক মুহাইমুনিল ইসলাম বলেন, আমি এসিআই কোম্পানির ঢাকাস্থ কর্পোরেট অফিসে চাকরি করি। গাড়িটি আমি ব্যবহারের পাশাপাশি ভাড়া দেই। নিজেদের পুলিশের লোক পরিচয় দিয়ে বুধবার সন্ধ্যায় উবারের মাধ্যমে আমার গাড়িটি ঢাকা থেকে টাঙ্গাইল যাওয়ার জন্য ভাড়া করে। রাত ৩টার দিকে আমার ড্রাইভার শওকত আমাকে ভয়েচ বার্তার মাধ্যমে জানান যে যারা গাড়ি ভাড়া করেছেন তাদের আচরণ সন্দেহজনক। আমি ঘুমিয়ে থাকায় বার্তাটি ওই সময় দেখতে পারিনি। রাত পৌনে ৫ টার দিকে আমার ড্রাইভার আমাকে পুনরায় ভয়েচ বার্তার মাধ্যমে জানান তারা টাঙ্গাইলে পুলিশ হেফাজতে রয়েছে। আমার ড্রাইভার প্রতারণার শিকার হয়ে মামলার আসামি হলো। তার জন্য আমার খারাপ লাগছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক মো. জুয়েল মিয়া বলেন, গ্রেপ্তারদের ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করা হবে।

মির্জাপুর থানার ওসি রাশেদুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়ের কারে আদালতে সোপর্দ করা হয়েছে। পালিয়ে যাওয়া অন্য আসামিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com