1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
উন্নয়ন কাজে কোনো অনিয়ম সহ্য করা হবেনা- পৌর প্রশাসক মাসুদুর রহমান - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন

উন্নয়ন কাজে কোনো অনিয়ম সহ্য করা হবেনা- পৌর প্রশাসক মাসুদুর রহমান

  • আপডেট টাইম : Sunday, April 13, 2025
  • 484 বার
IMG 20250413 174431

হারুন অর রশিদ, বিশেষ প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার প্রশাসক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বলেছেন, উন্নয়ন কাজে কোনো অনিয়ম সহ্য করা হবেনা। উন্নত জাতি গঠনের স্বার্থে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে।
রোববার সকালে পৌরসভার ৫ নাম্বর ওয়ার্ড বাওয়ার কুমারজানী পূর্বপাড়ায় ৫১ লাখ টাকা ব্যয়ে একটি রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, পৌর নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আইরিন সুলতানা, হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল হাসানাত, সহকারী প্রকৌশলী মঞ্জুরুল ইসলাম, বাবুল হোসেন, সাবেক কাউন্সিলর আলী আজম সিদ্দিকী প্রমুখ।
নির্বাহী প্রকৌশলী আইরিন সুলতানা জানান, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বাওয়ার কুমারজানী পূর্বপাড়ায় ৫১ লাখ টাকা ব্যয়ে ৩১৫ মিটার রাস্তা পাকাকরণ কাজ বাস্তবায়ন করছেন মেসার্স নরেশ চন্দ্র সরকার কনস্ট্রকশনের মালিক রতন কুমার সরকার।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com