1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে গুলি করে ফিল্মী কায়দায় গরু ব্যবসায়ীর ৭৮লাখ টাকা ছিনতাই - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন

মির্জাপুরে গুলি করে ফিল্মী কায়দায় গরু ব্যবসায়ীর ৭৮লাখ টাকা ছিনতাই

  • আপডেট টাইম : Sunday, March 23, 2025
  • 237 বার
received 1161470435232921

হারুন অর রশিদ,বিশেষ প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে গুলি করে ফিল্মী কায়দায় গরু ব্যবসায়ীর ৭৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধায় গেড়াই- সখীপুর সড়কের উপজেলার বাশতৈল ইউনিয়নের নয়াপাড়া এলাকায় পুলিশ ফাঁড়ি থেকে অদুরে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সংবাদ লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে রয়েছে বলে জানা গেছে।
ভ‚ক্তভোগী গরু ব্যবসায়ী হলেন রাজশাহী জেলার বিন্দারামপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে পিয়ারোল, একই এলাকার লিটন মিয়া, মনিরুল, জেবেল মিয়া।
জানা গেছে, টাঙ্গাইল জেলার অন্যতম বৃহত গরুর হাট হচ্ছে উপজেলার কাইতলা গরুর হাট। শনিবার ছিল সাপ্তাহিক হাটবার। ভ‚ক্তভোগী গরু ব্যবসায়ীরা ব্যবসায়ীক কাজ শেষ করে সন্ধায় প্রাইভেটকার যোগে ফিরছিলেন। পথিমধ্যে বাশতৈল পুলিশ ফাঁড়ি থেকে অদুরে নয়াপাড়া এলাকায় ৮ থেকে ১০ টি মোটরসাইকেল ও একটি হাইচ ব্যবসাীদের প্রাইভেটকারের গতিরোধ করে এলোপাথারি ফাঁকা গুলি ছুরে ফিল্মী কায়দায় আতঙ্ক সৃষ্টি করে । ছিনতাইকারীরা প্রাইভেটকারের গøাস ভেঙে অস্ত্রের মুখে প্রাইভেট কারে থাকা ব্যবসায়ীদের জিম্মি করে তাদের সাথে থাকা ৭৮ লাখ টাকা ভর্তি দুটি ব্যাগ ছিনিয়ে নেয়। টাকা ছিনিয়ে নিয়ে ছিনতাইকারীরা খাটিয়ারহাট সড়ক দিয়ে পালিয়ে যায় বলে গরু ব্যবসায়ীরা জানায়।
খবর পেয়ে মির্জাপুর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান মাহাবুব সিদ্দিকী, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন নেতেৃত্বে পুলিশের একাধিক টিম নিয়ে ঘটনাস্থলে যান। তারা এব্যাপারে গরু ব্যবসায়ী এবং আশপাশের লোকজনের সঙ্গে কথা বলছেন। টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গরু ব্যবসায়ী পিয়ারোলের সাথে কথা হলে তিনি জানান, ছিনতাইকারীরা গুলি ছুরলে আমরা ভয় পেয়ে যাই। পরে অস্ত্র ঠেকিয়ে আমাদের ৭৮ লাখ টাকা ভর্তি দুটি ব্যাগ নিয়ে তারা চলে যায়।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com