1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুর মহিলা কলেজের অধ্যক্ষকে নিয়মবহির্ভূত বরখাস্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মির্জাপুর মহিলা কলেজের অধ্যক্ষকে নিয়মবহির্ভূত বরখাস্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : Saturday, March 22, 2025
  • 251 বার
IMG 20250322 192611

হারুন অর রশিদ, বিশেষ প্রতিনিধি

নিয়ম বহির্ভূতভাবে মির্জাপুর মহিলা কলেজের অধ্যক্ষকে নিয়মবহির্ভূত বরখাস্ত করার প্রতিবাদে মির্জাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে উক্ত কলেজের অধ্যক্ষ হারুন অর রশীদ। দুপুর দুইটায় প্রেসক্লাব হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, এডহক কমিটির অধ্যক্ষকে বা কোনো কর্মচারির নিয়োগ বা বরখাস্ত করার এখতিয়ার নেই। বর্তমানে মির্জাপুর মহিলা কলেজে যে ৫ সদস্যের এডহক কমিটি রয়েছে তার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য ছাড়া অন্য তিনজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মুযায়ী না হওয়ায় তারা অবৈধ। একটি কমিটির বেশী সংখ্যক সদস্য অবৈধ হওয়ায় কমিটির সকল কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। তিনি বলেন, এডহক কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী জাতীয় বিশ্ববিদ্যালয়ের এডহক কমিটি গঠনের নীতি না মেনে নিজের খেয়াল খুশিমত কমিটি করার অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন অধ্যক্ষ উপস্থিত থাকা সত্তেও ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কলেজের শিক্ষক সাদিয়া সুলতানাকে দায়িত্ব দিয়েছেন। সাদিয়া সুলতানা ভূয়া রেজুলেশনের মাধ্যমে ব্যাংক হিসাব পরিবর্তন করে কলেজের টাকা আত্মসাৎ করছে বলেন তিনি তার লিখিত বক্তব্যে জানান। তিনি বলেন, তাকে সামাজিক ভাবে হেয় করার জন্য অসত্য তথ্যদিয়ে বিভিন্ন অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ করা হয়েছে আমি এর প্রতিবাদ ও নিন্দা জানাই। এসময় মির্জাপুর মহিলা কলেজের দাতা সদস্য মো. ওয়াজ উদ্দিন সিকদার, সহকারি অধ্যক্ষ মহিবর রহমান , প্রভাষক আলাল উদ্দিন, মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন #

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com