1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে প্রায় ৭শত কর্মহীন পরিবারকে খাদ্য সহায়তা দিলেন কুমুদিনী - Mirzapurpratidin.com
শিরোনামঃ
৩৫ টাকা কেজি দরে সাড়ে তিনশ মেট্রিক টন ধান কিনবে সরকার মির্জাপুর জামায়াতের উপজেলা আমীর কাশেম সেক্রেটারি শাহজাহান মির্জাপুরে হেইফার ও বাসা ফাউন্ডেশনের উদ্যোগে জনসচেতনতামূলক সভা সি-গ্রেড ফার্মাসিস্ট ট্রেনিং কোর্স বাতিলের প্রতিবাদে মির্জাপুরে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মির্জাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল মির্জাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মির্জাপুরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা পরিচালককে গণধোলাই, পুলিশে সোপর্দ মির্জাপুর বাস-পিকআপ-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ মির্জাপুরে কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা নিয়ম না মেনে মাদরাসা পরিচালনা করলে দায় নেবে না ওলামায়ে কেরাম- মুফতি আবুল বাশার

মির্জাপুরে প্রায় ৭শত কর্মহীন পরিবারকে খাদ্য সহায়তা দিলেন কুমুদিনী

  • আপডেট টাইম : Thursday, April 2, 2020
  • 1392 বার
91916638 310816649893405 118041777356668928 n

শামীম সুমন :
সারা দেশের মতো টাঙ্গাইলের মির্জাপুরে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া প্রায় ৭শত কর্মহীন পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে কুমুদিনী ওয়েল ফেয়ার স্ট্রাস্ট অব বেঙ্গল বিডি লিঃ। এর মধ্যে মির্জাপুর পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের প্রায় ৭শত পরিবারকে খাদ্য সামগ্রী দেয়া হয়।
আজ বৃহস্পতিবার সকালে দানবীর রণদা প্রসাদ সাহা গ্রামের বাড়ীতে খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করেন টাঙ্গালের জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম। কুমুদিনী ওয়েল ফেয়ার স্ট্রাস্ট অব বেঙ্গল বিডি লিঃ ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা দেশের এ দুঃসময়ে কর্মহীন অসহায় মানুষের পাশে খাদ্য সামগ্রী বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন কুমুদিনী ওয়েল ফেয়ার স্ট্রাস্ট অব বেঙ্গল বিডি লিঃ পরিচালক সম্পা সাহা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল মালেক, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের হোসেন, কুমুদিনী ওয়েল ফেয়ার স্ট্রাস্ট অব বেঙ্গল বিডি লিঃ এজিএম (অপারেশন) অনিমেশ ভৌমিক ।
কুমুদিনী ওয়েল ফেয়ার স্ট্রাস্ট অব বেঙ্গল বিডি লিঃ ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা বলেন, কুমুদিনী কর্তৃপক্ষ নীরবে দান করতে অভ্যস্ত আমরা প্রায় দুই হাজার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরনের প্রথম দিনে প্রায় ৭শত পরিবারের হাতে ৫ কেজি চাল, ১ কেজি করে (ডাল, আলু, লবণ ও তৈল) বিতরন করা হয়েছে। এর পর আগামীকালও খাদ্য সামগ্রী বিতরণ করবো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com