1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা

মির্জাপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক

  • আপডেট টাইম : Tuesday, March 18, 2025
  • 252 বার
Messenger creation 1F29F1ED 7A9D 4D74 A955 BC59038677B3

মোঃ জুবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রথম অধিবেশনে প্রেসক্লাবের সভাপতি মো. শামসুল ইসলাম সহিদের সভাপতিত্বে নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদস্যদের শপথ বাক্য পাঠ করান মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রেসক্লাবের একমাত্র উপদেষ্টা এবিএম আরিফুল ইসলাম।
 
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নবনির্বাচিত সভাপতি সোহেল মোহসীন শিপনের ( প্রথম আলো) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের ( নয়া দিগন্ত) সঞ্চালনায় ইউএনও এবিএম আরিফুল ইসলাম ছাড়াও উপজেলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, মির্জাপুর পৌর বিএনপির সভাপতি সাবেক ভিপি হযরত আলী মিঞা প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইয়া হিয়া খান মারুফ, সেক্রেটারি আবুল কাশেম,উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক ভিপি আবু আহমেদ, সিঙ্গাপুর প্রবাসী লাভু মৃধাসহ  বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রæয়ারি মির্জাপুর প্রেসক্লাবের সাধারণ সভায় নতুন কমিটি গঠিত হয়। নতুন কমিটির কার্যনির্বাহী পরিষদের অন্য সদস্যরা হলেন- সহসভাপতি মো. জহিরুল ইসলাম শেলী (ভোরের কাগজ), যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ (বারবেলা), কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক শীলা আক্তার (ভোরের পাতা), কার্যনির্বাহী সদস্য সালাহ উদ্দিন আহমেদ (দেশকথা), শামসুল ইসলাম সহিদ (সমকাল) নিরঞ্জন পাল (জনকণ্ঠ)।

রাতে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানাতে দলের শীর্ষ নেতৃবৃন্দদের নিয়ে প্রেসক্লাবে আসেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-৭ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com