1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে লটারির মাধ্যমে খাদ্যবান্ধবের ৩২ ডিলার নিয়োগ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা এই সম্পর্ক আরও দৃঢ় করতে চাই: সনাতনীদের সংবর্ধনায় এমপি কালাম

মির্জাপুরে লটারির মাধ্যমে খাদ্যবান্ধবের ৩২ ডিলার নিয়োগ

  • আপডেট টাইম : Monday, March 10, 2025
  • 236 বার
IMG 20250310 192734

হারুন অর রশিদ,
টাঙ্গাইলের মির্জাপুরে প্রথমবারের মতো উন্মুক্ত লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির নীতিমালা ২০২৪ অনুসারে ১৪ টি ইউনিয়নে ৩২ জন ডিলার নিয়োগ করা হয়েছে। সোমবার (১০ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলা মিলনায়তনে খাদ্য বিভাগ এ ডিলার নিয়োগ কার্যক্রমের আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খাদ্যবান্ধব ডিলার নিয়োগ কমিটির সভাপতি এ.বি.এম আরিফুল ইসলামের সভাপতিত্বে উন্মুক্ত লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শুভাশীষ কর্মকার, কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী প্রোগ্রামার জামিল আহমেদ ভূইয়া, ভাওড়া ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান প্রমুখ
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রেবেকা সুলতানা রুবী বলেন, স্বচ্ছ প্রক্রিয়ায় ডিলার নিয়োগের জন্য লটারির আয়োজন করা হয়। সারা উপজেলায় ১৪ টি ইউনিয়নে ১০০ জন আবেদনপত্র জমা দেন। আবেদপত্র যাচাই-বাচাইয়ে ৭২ টি আবেদনপত্র বৈধ হয় ও ২৮ জনের অবেদনপত্র বাতিল হয়। পরে সকল আবেদনকারীর সামনে লটারির মাধ্যমে ৩২টি বিক্রয় কেন্দ্রের জন্য ৩২ জন ডিলার নির্বাচিত হয়। এদের মধ্যে ১১টি বিক্রয় কেন্দ্রে একক আবেদন পড়ায় তারা বিনা লটারীতে ডিলারশীপ পান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com