1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে শিশু ধর্ষণ, অর্থদন্ডের মাধ্যমে ঘটনা ধামাচাপা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা এই সম্পর্ক আরও দৃঢ় করতে চাই: সনাতনীদের সংবর্ধনায় এমপি কালাম মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’

মির্জাপুরে শিশু ধর্ষণ, অর্থদন্ডের মাধ্যমে ঘটনা ধামাচাপা

  • আপডেট টাইম : Sunday, March 9, 2025
  • 261 বার
received 1161470435232921

খায়রুল করিম পাপন, বিশেষ প্রতিনিধি
নানা বাড়ি বেড়াতে গিয়ে ১০ বছরের শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায়। প্রায় ২৫ দিন আগে উপজেলার আজগানা ইউনিয়নের একটি গ্রামের সেই ঘটনা সালিশে অর্থদণ্ডের মাধ্যমে ধামাচাপার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর স্বজনদের।
ভুক্তভোগীর মা মির্জাপুর থানায় এ ঘটনায় শনিবার (৮ মার্চ) লিখিত অভিযোগ করেছেন। রাত ৭টা পর্যন্ত এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে থানা সূত্রে জানা গেছে। ভুক্তভোগী শিশুটির মা বলেন, ঘটনার দিন তার মেয়ে নানা বাড়ি বড়ই পারতে গিয়েছিল। তখন ওই গ্রামের ফিরোজ মিয়া কৌশলে তার মেয়েকে ডেকে নিয়ে একটি টয়লেটের ভেতর ধর্ষণ করে। ঘটনার পর বাড়িতে গিয়ে কান্নাকাটি করায় তাকে জিজ্ঞেস করা হলে সে তার সঙ্গে হওয়া ঘটনার বর্ণনা দেয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় মালেক, বাবুল ও ফাজুসহ কয়েকজন মাতব্বর বিষয়টি গ্রাম্য সালিশের মাধ্যমে মীমাংসার উদ্যোগ নেয়।
ভুক্তভোগীর মা জানান, স্বামী প্রবাসে থাকায় তিনি বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ নিতে সাহস পাচ্ছিলেন না। মাতব্বররা শাস্তি হিসেবে ধর্ষককে ১০ বার জুতাপেটা ও দেড় লাখ টাকা জরিমানা করে। বিচার শেষে নগদ ৯২ হাজার টাকা ও একমাস পরে বাকি ৫৮ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু শিশুটির মা সেই টাকাও বুঝে পাননি।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. মোশারফ হোসেন সাংবাদিকদের জানান, খবর পেয়ে ধর্ষককে ধরতে শুক্রবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। ধর্ষক ফিরোজকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
#

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com