1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ইট প্রস্তুতকারী মালিক সমিতির বিক্ষোভ সমাবেশ ও স্মারক লিপি প্রদান - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মির্জাপুরে ইট প্রস্তুতকারী মালিক সমিতির বিক্ষোভ সমাবেশ ও স্মারক লিপি প্রদান

  • আপডেট টাইম : Wednesday, March 5, 2025
  • 256 বার
IMG 20250304 124009

খায়রুল করিম পাপন, মির্জাপুর(টাঙ্গাইল) সংবাদদাতা
ইটভাটা মালিকদের হয়রানি বন্ধে ৬ দফা দাবিতে মির্জাপুর উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির নেতৃবৃন্দ। মঙ্গলবার (৪ মার্চ) মির্জাপুর উপজেলাসহ জেলার বারো উপজেলার নির্বাহী অফিসারের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।
বিক্ষোভ সমাবেশ ও স্মারক লিপি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সহ সভাপতি জয়নাল আবেদীন।
এ সময় সংগঠনের নেতারা বলেন, ‘ইটশিল্পের সঙ্গে প্রায় ৫০ লাখ শ্রমিক কর্মচারী জড়িত। বিভিন্ন সময় অভিযানের নামে বিভিন্ন ইটভাটায় হানা দিয়ে জেল ও জরিমানা আদায় করা হচ্ছে। এসব হয়রানি বন্ধ না হলে ঈদের পরে বৃহত্তর আন্দোলন কর্মসূচি দিয়ে সারা দেশ অচল করে দেওয়া হবে।থ
সকালে মির্জাপুর উপজেলা পরিষদে অর্ধশতাধিক ইটভাটা মালিক ও শ্রমিক বিক্ষোভ নিয়ে যায়। এ সময় তারা সেখানে দাবিদাওয়া নিয়ে বিক্ষোভ করতে থাকেন।
কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ
ইট প্রস্তুতকারী মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি ফিরোজ হায়দার খান , মির্জাপুর ইট প্রস্ততকারী মালিক সমিতির সংগ্রামী নেতৃবৃন্দের মধ্যে মোঃজুলহাস মিয়া, মোঃ জাকির হোসেন, মোঃ শহিদ মিয়া,বিল্লাল মিয়া,ইব্রাহীম মিয়া,রিয়াজুর রহমান,শাহীন আলম সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন,ইটভাটা মালিকরা বিগত ৩৫-৪০ বছর যাবৎ অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে ইটভাটার ব্যবসা পরিচালনা করে আসছেন। এ পেশার সঙ্গে কয়েক হাজার নারী-পুরুষ জড়িত। এখন সরকার নানা অজুহাতে ইটভাটা বন্ধের চক্রান্ত করছে। এটি কখনও হতে দেওয়া হবে না বলে তিনি জানান।
#

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com