1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
৬ পদে নির্বাচন; একজন লটারিতে, চারজন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী

৬ পদে নির্বাচন; একজন লটারিতে, চারজন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত

  • আপডেট টাইম : Saturday, December 21, 2024
  • 390 বার
IMG 20241221 202447

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা কেন্দ্রীয় সমবায় এসোশিয়েশন লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৬ সদস্য পদের বিপরীতে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছিলেন। যাদের মধ্যে চারজন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন এবং সমান সংখ্যক ভোট পাওয়ায় লটারির মাধ্যমে নির্বাচিত হয়েছেন এক নারী সদস্য প্রার্থী। বাকি একটি সদস্য পদে ১৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন এক সদস্য পদ প্রার্থী।

শনিবার ( ২১ ডিসেম্বর) এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এরআগে গত ১৯ ডিসেম্বর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট মামলার প্রেক্ষিতে স্থগিত হয়ে যায় সভাপতি ও সহ সভাপতি পদে নির্বাচন।

নির্বাচনী ফলাফল থেকে জানা যায়, সদস্যপদে অনুষ্ঠিত নির্বাচনে ৩৭ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন মো. মাহফুজ মল্লিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. হাবিবুর রহমান পেয়েছেন ২৪ ভোট। এছাড়া নারী সদস্য পদ প্রার্থীদের মধ্যে ফিরোজা বেগম ও খঃ শেফালী নাজিম সমান সংখ্যক ভোট পাওয়ায় লটারিতে বিজয়ী হয়েছেন খঃ শেফালি নাজিম। অপরদিকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সদস্য নির্বাচিত হয়েছেন মো. ফারুক হোসেন সম্রাট, মো. আফজালুর রহমান দুলাল, মো. হাবিব ও নাজমুল সিকদার।

নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেন বলেন, চারজন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। আজকে দুই সদস্য পদে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। আদালতের নির্দেশনা মোতাবেক স্থগিত হওয়া দুই পদের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com