1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ইমন হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেফতার - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন

মির্জাপুরে ইমন হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

  • আপডেট টাইম : Thursday, October 3, 2024
  • 367 বার
IMG 20230517 180951

মোঃ সাজজাত হোসেন, স্টাফ রিপোর্টার

হত্যা মামলায় মির্জাপুর পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো.আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ৩টার দিকে মির্জাপুর থানার একটি টিম পৌরসভার পুষ্টকামুরী থেকে তাকে গ্রেফতার করে। মো.আরিফুল ইসলাম পুষ্টকামুরী গ্রামের প্রয়াত লাল মিয়ার ছেলে।

জানা গেছে, গত ৪ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের দাবীতে কালিয়াকৈর থেকে একটি মিছিল এসে মির্জাপুর হাইওয়ে থানায় হামলা করে ওই মিছিলে ইমন মিয়া অংশগ্রহণ করে। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে গুলি করলে সে লুটিয়ে পড়ে । পরে তাকে শিক্ষার্থীরা উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা রেফার করে । ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীণ অবস্থায় ইমনের মৃত হয়। এ ঘটনায় ১৫৭ জনকে আসামি করে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়।
বুধবার রাতে অজ্ঞাত আসামী হিসেবে মো.আরিফুল ইসলামকে পুষ্টকামুরী গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেছেন মির্জাপুর থানার তদন্ত (ওসি) সালাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, মো.আরিফুল ইসলামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com