1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে কোটা সংস্কার আন্দোলনে স্কুল ছাত্ররা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন

মির্জাপুরে কোটা সংস্কার আন্দোলনে স্কুল ছাত্ররা

  • আপডেট টাইম : Wednesday, July 17, 2024
  • 389 বার
Messenger creation 4a62cf76 63da 4ad3 9d72 026ba9df6a24


মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে কোটা সংস্কারে দাবিতে মহাসড়ক অবরোধ করার চেষ্টা করেছে শিক্ষার্থীরা। তাদের মধ্যে রাজাবাড়ি স্কুল এন্ড কলেজ, বাঁশতৈল খলিলুর রহমান ডিগ্রী কলেজ ও স্থানীয় গোড়াই কটন মিল স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা ছিলো বলে আন্দোলনকারীদের একজন জানিয়েছেন।

বুধবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের সোহাগপাড়া অংশের মহাসড়কে অবস্থান ও অবরোধের চেষ্টা করে একদল শিক্ষার্থী। সেসময় মহাসড়কে বিপুল সংখ্যক পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

শিক্ষার্থীরা মহাসড়কের ওই অংশে জমায়েত হয়ে কোটা সংস্কারের দাবিতে স্লোগান ও আন্দোলনকারী নিহতের ঘটনায় সরকারের সমালোচনা করে স্লোগান দেয়। একপর্যায়ে তারা মহাসড়কে বসে পরার চেষ্টা করলে পুলিশের প্রতিরোধে তারা মহাসড়ক অবরোধ করতে ব্যর্থ হয়। এরপর শিক্ষার্থীরা মহাসড়কের সার্ভিস লেনে মিছিল করে। সেসময় মহাসড়কে যান চলাচল কিছুটা বিঘ্নিত হয়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, স্থানীয় ও বাইরের কিছু ছেলে মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেছিলো। আমরা তাদের সেখান থেকে সরিয়ে দিয়েছি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com