1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মহাসড়কে ইফতার নিয়ে হাজির ইউএনও - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন

মহাসড়কে ইফতার নিয়ে হাজির ইউএনও

  • আপডেট টাইম : Monday, April 8, 2024
  • 847 বার
Messenger creation a64bf693 9e0d 4b83 8bbe 45d289824737

মো.জোবাযের হোসেন, স্টাফ রিপোর্টার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রাপথে ইফতার করা নিয়ে বেকায়দায় পরা ঘরমুখী মানুষদের জন্য ইফতারের আয়োজন করেছে মির্জাপুর উপজেলা প্রশাসন।

সোমবার (৮ এপ্রিল) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের বিভিন্ন অংশে ৫ শতাধিক ব্যক্তিকে ইফতার সামগ্রী প্রদান করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা শেখ নূরুল আলম।

বিতরণকৃত প্রতিটি ইফতারের প্যাকেটে খেজুর, কেক, কলা, পানি ও বিস্কুট দেয়া হয়েছে বলে উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে।

ইফতার সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নূরুল আলম বলেন, টাঙ্গাইল জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম স্যারের নির্দেশনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পরিবহন চালক শ্রমিক ও সাধারণ মানুষের কথা চিন্তা করে ৫ শতাধিক ইফতার সামগ্রী বিতরণ করেছি। আগামী দিনগুলোতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com