স্টাফ রিপোর্টার
সামাজিক কর্মকান্ডে ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকার শীর্ষক জনসচেতনাতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর অনুষ্ঠানটি আয়োজন করে।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফাতেমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব (যুব ১) মো. জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা আল-আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাইফুর রহমান, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার আসাদুজ্জামান বাবুল ও বিভিন্ন এলাকা থেকে আগত যুবক-যুবতীরা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ আরো অনেকে।