1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে সাংবাদিকদের সঙ্গে স্বতন্ত্র এমপি প্রার্থীর মতবিনিময় - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন

মির্জাপুরে সাংবাদিকদের সঙ্গে স্বতন্ত্র এমপি প্রার্থীর মতবিনিময়

  • আপডেট টাইম : Thursday, November 23, 2023
  • 474 বার
received 1091760881995284

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুর সাংবাদিক সংস্থার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন টাঙ্গাইল-০৭ আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মহেড়া পেপার মিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. মোশারফ হোসেন।

বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় পৌরসদরের মির্জাপুর সাংবাদিক সংস্থার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় মাজহারুল ইসলাম শিপলু’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার তাহেরুল ইসলাম, পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শাজাহান মিয়া, আসলাম হোসেন, শহিদ সিকদার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, মির্জাপুর সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মো. জোবায়ের হোসেন।

মতবিনিময়কালে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বলেন, আমি সাধারণ মানুষের আশা-আকাঙ্খা পূরণের লক্ষ্যে স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়েছি। জয়ী হলে এলাকার উন্নয়নে কাজ করবো। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা ও মাদক প্রতিরোধে সবচেয়ে বেশি গুরুত্ব দিব। করোনাকালীন সময়ে অসহায় মানুষের পাশে ছিলাম। এসময় তিনি সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের দোয়া কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com