1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৯টি চায়না জাল ধ্বংস - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন

মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৯টি চায়না জাল ধ্বংস

  • আপডেট টাইম : Saturday, September 30, 2023
  • 325 বার
384756580 840842921016596 2969216555124871492 n

মো. জাহাঙ্গীর হোসেন

টাঙ্গাইলের মির্জাপুরের টাকিয়া কদমা বিলে অভিযান চালিয়ে ১৯টি চায়না জাল আটক করে তা ধ্বংস করা হয়েছে। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সূচী রানী সাহা এই অভিযান পরিচালনা করেন। এসময় চায়না জাল ব্যবহারকারী কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভভ হয়নি।
জানা গেছে, উপজেলার বিভিন্ন বিলে নিষিদ্ধ চায়না জাল ব্যবহার করে এক শ্রেণি মৎস শিকারী মাছ আহরণ করে থাকে। খবর পেয়ে বুধবার উপজেলার তরফপুর ইউনিয়নের টাকিয়া কদমা বিলে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের বিচারক সূচী রানী সাহা। এসময় ১৯টি চায়না জাল বিলের পানি থেকে তুলে তা ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য ৮০/৯০ হাজার টাকা বলে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সূচী রানী সাহা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com