1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ‘মন নিয়ন্ত্রণ’ করে নারীর স্বর্ণ-টাকা ছিনতাই ! - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মির্জাপুরে ‘মন নিয়ন্ত্রণ’ করে নারীর স্বর্ণ-টাকা ছিনতাই !

  • আপডেট টাইম : Sunday, September 17, 2023
  • 1285 বার
received 843296853990433

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

পায়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন উপজেলার বহুরিয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের মিনু বেগম (৪৫)। মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ডের ফলপট্টি এলাকায় পৌছলে এক যুবক তার কাছে একটি ক্লিনিকের ঠিকানা জানতে চান। এরপর তার সামনে আসেন আরো দুই যুবক। তারাও জিজ্ঞেস করেন এটা সেটা। এরপর থেকেই ওই তিন যুবকের নিয়ন্ত্রণে চলে যান তিনি। তাদের কথামতো গন্তব্যে গিয়ে নিজের কানের দোল নিজেই খুলে দেন তাদের হাতে, ব্যাগ থেকে বের করে দেন সঙ্গে থাকা হাজার খানেক টাকাও। এমনকি নিজের সঙ্গে থাকা ব্যাগটিও ভরে দেন তাদের ব্যাগে। কিছুক্ষণ পর হুশ ফিরে তার। শুরু করেন কান্নাকাটি। ততক্ষণে গায়েব ওই যুবকরা।

রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে এই মির্জাপুর পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ডে এই অভিনব কায়দার ছিনতাইয়ের ঘটনা। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল এলাকার ভিডিও ফুটেজ বিশ্লেষন করে দেখা যায় অত্যন্ত সুকৌশলে ওই নারীকে বোকা বানিয়ে ছিনতাইয়ের ঘটনাটি ঘটানো হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, একধরনের মাদক ইংরেজীতে যেটিকে বলা হয় ডেভিল’স ব্রেথ। বাংলায় এটি শয়তানের নিশ্বাস হিসেবে পরিচিত। কৌশলে এটি কারো নাকের কাছাকাছি নিতে পারলে কিছু সময়ের জন্য ওই মানুষ নিয়ন্ত্রিত হয়ে পড়েন। এরপর তাকে যা নির্দেশ করা হয় তিনি তাই করেন।

ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মির্জাপুর থানার এসআই হাকিম। এছাড়া এ ঘটনায় মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই নারী।

ছিনতাইয়ের শিকার মিনু বেগম কাঁদতে কাঁদতে বলেন, আমার ৬ আনা ওজনের স্বর্ণের কানের দোল। আমার বাপ-মা শখ কইরা দিছিলো। ওইটা আমার বাপ মায়ের স্মৃতি। আমি ক্যান ওগো কথা শুইনা সব দিয়া দিলাম!

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com