1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুর পৌরসভার ৫টি রাস্তার উদ্বোধন করেন মেয়র সালমা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী মির্জাপুরে শান্তিপূর্ণভাবে ভোট চললেও ভোটার উপস্থিতি কম তারেক রহমানকে এই আসনটি উপহার দিব -মির্জাপুরে সাঈদ সোহরাব মির্জাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে যৌথ বাহিনীর মহড়া মির্জাপুরে পুলিশ ট্রেনিং সেন্টারে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত মির্জাপুরে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা

মির্জাপুর পৌরসভার ৫টি রাস্তার উদ্বোধন করেন মেয়র সালমা

  • আপডেট টাইম : Monday, July 31, 2023
  • 445 বার
IMG 20230731 135157
smart

স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার ৫টি রাস্তার উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে পৌরসভার ১, ৩ ও ৬নং ওয়ার্ডের রাস্তা গুলো উদ্বোধন করা হয়। শুভ উদ্বোধন করেন মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার। এ সময় মির্জাপুর পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও কর্মকর্তা—কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মির্জাপুর পৌরসভার ১নং ওয়ার্ডের পোষ্টকামুরী জনাব কাচ্ছেদ চেয়ারম্যানের বাড়ি হতে খালপাড়া ব্রীজ পর্যন্ত বিসি রাস্তা নির্মাণ, মির্জাপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের থানা মোড় হতে কাকলির মোড় পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ, মির্জাপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের ঢাকা— টাঙ্গাইল রাস্তা হতে জনাব লুৎফরের দোকান পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ, মির্জাপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের বাওয়ার রোড মোড় হতে জনাব চুনিলাল সাহার গোডাউন পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ ও মির্জাপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের পৌরভবন হতে মির্জাপুর কলেজের ব্রীজ পর্যন্ত আরসিসি রাস্তা এবং আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
অফিস সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলার ১০টি পৌরসভার অবকাঠামো উন্নয়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থায়ন করেন। নির্বাহকারী সংস্থা হিসেবে কাজ করছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং এর বাস্তবায়ন করছেন মির্জাপুর পৌরসভার। মেসার্স জি এস এন্টারপ্রাইজ ও মেসার্স হাজী ট্রেডার্স ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে কাজ গুলো সম্পন্ন করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com