1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ঘাস ক্ষেতে মিললো কৃষকের মরদেহ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
৩৫ টাকা কেজি দরে সাড়ে তিনশ মেট্রিক টন ধান কিনবে সরকার মির্জাপুর জামায়াতের উপজেলা আমীর কাশেম সেক্রেটারি শাহজাহান মির্জাপুরে হেইফার ও বাসা ফাউন্ডেশনের উদ্যোগে জনসচেতনতামূলক সভা সি-গ্রেড ফার্মাসিস্ট ট্রেনিং কোর্স বাতিলের প্রতিবাদে মির্জাপুরে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মির্জাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল মির্জাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মির্জাপুরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা পরিচালককে গণধোলাই, পুলিশে সোপর্দ মির্জাপুর বাস-পিকআপ-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ মির্জাপুরে কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা নিয়ম না মেনে মাদরাসা পরিচালনা করলে দায় নেবে না ওলামায়ে কেরাম- মুফতি আবুল বাশার

মির্জাপুরে ঘাস ক্ষেতে মিললো কৃষকের মরদেহ

  • আপডেট টাইম : Thursday, May 25, 2023
  • 551 বার
received 797984325027263

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে ঘাস ক্ষেত থেকে নৃশংস অবস্থায় নারায়ণ সরকার (৫০) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ মে) উপজেলার গোড়াই ইউনিয়নের নয়াপাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মৃত চান মোহন সরকারের ছেলে বলে জানা গেছে।

প্রাথমিক সুরতহালে নিহতের মাথায় ও শরীরের বিভিন্নস্থানে একাধিক কুপের আঘাত লক্ষ্য করা গেছে বলে জানিয়েছেন মির্জাপুর থানার উপ পরিদর্শক মো. মজিবর রহমান।

সরজমিন নিহত নারায়ণ সরকারের বাড়িতে গেলে তার ছেলে বিকাশ সরকার (১৭) বলেন, সন্ধ্যায় ভাড়ায় চালিত অটোরিক্সা জমা দিতে যাওয়ার সময় গোড়াই নয়াপাড়া রেলক্রসিং এলাকায় চায়ের দোকানে তার বাবাকে নামিয়ে দিয়ে যান তিনি। কিন্তু রাতে সেখান থেকে আর বাড়িতে ফিরেননি তার বাবা। সকালে তাকে খোঁজাখুজির সময় স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন নয়াপাড়া চকের ঘাস ক্ষেতে তার বাবার লাশ পাওয়া গেছে। তার বাবার সাথে কোন বিষয়ে কারও কোন বিরোধ ছিলোনা বলে জানান তিনি। স্থানীয় কয়েকজনের সাথে কথা হলে তারাও জানান নিহত নারায়ণের সাথে কারও কোন বিরোধ ছিলোনা।

সহকারি পুলিশ সুপার ( মির্জাপুর সার্কেল) এসএম মনসুর মূসা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী মৌখিকভাবে অভিযোগ করেছেন, মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com