1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ফ্ল্যাট বাসায় অসামাজিক কাজ, আটক ৪ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা

মির্জাপুরে ফ্ল্যাট বাসায় অসামাজিক কাজ, আটক ৪

  • আপডেট টাইম : Saturday, May 6, 2023
  • 1076 বার
received 1257258184990022

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে অসংলগ্ন অবস্থায় ৪ নারী পুরুষকে আটক করেছে মির্জাপুর থানা পুলিশ। শনিবার (৬ মে) ভোরে মির্জাপুর পৌরসভার শহীদ মিনার এলাকায় অবস্থিত রাসেল ভিলার ৫ তলার একটি ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন মির্জাপুর থানার উপ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম।

আটককৃতরা হলেন, উপজেলার বড়দাম গ্রামের কালিপদ সরকারের ছেলে কমল সরকার (৩৯), বাইমহাটি গ্রামের মৃত কামাল দেওয়ানের স্ত্রী মুন্নী রেনু (৪০), পাকুল্যা গ্রামের রাসেল মিয়ার স্ত্রী লাকী (২৯), বাসাইল উপজেলার ভবেশ চন্দ্র রাজবংশীর স্ত্রী লিপি রানী (৪২)।

স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃতদের মধ্যে কমল সরকার ওই ফ্ল্যাটে খদ্দের হিসেবে প্রবেশ করলে আটককৃত চক্রের নারী সদস্যরা তাকে ফাঁদে ফেলে টাকা মোটা অংকের টাকা দাবি করে। সাহায্যের জন্য কমল তার বন্ধুদের খবর দিলে তারা পুলিশের সহযোগিতা নেয়।

স্থানীয় একাধিক বাসিন্দা অভিযোগ করে বলেন, এই চক্রটি এলাকার বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে এই অসামাজিক কাজ করে এলাকার পরিবেশ নষ্ট করছে। এই চক্রটির একটি দালাল গ্রæপ রয়েছে যারা সুযোগ বুঝে তাদের কাছে আসা খদ্দেরদের ফাঁদে ফেলে মোটা অংকের টাকা আদায় করতো।

এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ্ মাসুদ করিম বলেন, আটককৃতদের বিরুদ্ধে প্রসিকিউশন মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। কাদের প্রশ্রয়ে চক্রটি এধরনের কাজ করছিলো এবং তাদের কাছে কাদের যাতায়াত ছিলো তা খুঁজে বের করার চেষ্টা চলছে

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com