1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুর সিয়াম একাডেমীর শিক্ষা সপ্তাহ উদ্বোধন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
৩৫ টাকা কেজি দরে সাড়ে তিনশ মেট্রিক টন ধান কিনবে সরকার মির্জাপুর জামায়াতের উপজেলা আমীর কাশেম সেক্রেটারি শাহজাহান মির্জাপুরে হেইফার ও বাসা ফাউন্ডেশনের উদ্যোগে জনসচেতনতামূলক সভা সি-গ্রেড ফার্মাসিস্ট ট্রেনিং কোর্স বাতিলের প্রতিবাদে মির্জাপুরে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মির্জাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল মির্জাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মির্জাপুরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা পরিচালককে গণধোলাই, পুলিশে সোপর্দ মির্জাপুর বাস-পিকআপ-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ মির্জাপুরে কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা নিয়ম না মেনে মাদরাসা পরিচালনা করলে দায় নেবে না ওলামায়ে কেরাম- মুফতি আবুল বাশার

মির্জাপুর সিয়াম একাডেমীর শিক্ষা সপ্তাহ উদ্বোধন

  • আপডেট টাইম : Thursday, January 26, 2023
  • 491 বার
received 1258928054830788

মোঃ সাজজাত হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে সিয়াম একাডেমীতে ২১তম বার্ষিক শিক্ষা সপ্তাহ ২০২৩ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সিয়াম একাডেমী বিদ্যালয়ে এর উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো.হাফিজুর রহমান এর উদ্বোধন করেন। ডিস্ট্রিক হেলথ এডোকেটর(অব) মো.নঈম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মো.সাদেকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ ওয়াহিদ ইকবাল , সিয়াম একাডেমীর সভাপতি মো.মাহাবুব আলম মল্লিক, সিয়াম একাডেমীর প্রধান শিক্ষক আকরাম হোসেন খান, উয়ার্শী পাইকপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আমিনুর রহমান, উয়ার্শী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাহাম উদ্দিন, উয়ার্শী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদা আক্তার, উয়ার্শী দক্ষিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা খান, আওয়ামীলীগ নেতা মো.জাহাঙ্গীর আলম জনি প্রমুখ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী মো.হাফিজুর রহমান বলেন, ‘সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকশিত করার অপার সুযোগ থাকে। এ সময় তিনি উপস্থিত শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের সাথে সম্পৃক্ততা বাড়ানোর জন্যে উৎসাহিত করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com