1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে সৌদির জয়ে খিচুড়ি ভোজ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন

মির্জাপুরে সৌদির জয়ে খিচুড়ি ভোজ

  • আপডেট টাইম : Wednesday, November 23, 2022
  • 417 বার
received 861279028557767

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

খেলা কাতারে কিন্তু উন্মাদনা সারাবিশ্বে। বিশেষ করে বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ নিয়ে উন্মাদনা যেন বিশ্বের যেকোন উন্মাদনাকে হার মানায় সবসময়। এতে অনেক সময় ভালো কিছু ঘটে আবার ঘটে অপ্রাতিকর ঘটনাও। উন্মদনার অংশ হিসেবে এবারের বিশ্বকাপে জনপ্রিয় দল আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের বিজয়কে উদযাপন করতে খিচুড়ি ভোজের আয়োজন করেছে টাঙ্গাইলের মির্জাপুর বাজারের শতাধিক ব্যবসায়ী।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে মির্জাপুর বাজারের কলেজ রোডে এই খিচুড়ি ভোজের আয়োজন করা হয়। স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে প্রায় ৩ শতাধিক মানুষের জন্য এই খিচুড়ির আয়োজন করা হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

আয়োজকদের মধ্যে সজিব মিয়া নামের এক ব্যবসায়ী বলেন, সৌদি আরবের বিজয় উপলক্ষ্যে এই খিচুড়ি ভোজের আয়োজন করা মাধ্যমে আমরা একটু বিনোদন করলাম। তবে অনেকে ব্যবসায়ী এই আয়োজন সৌদির বিজয় নয় আর্জেন্টিনার পরাজয় উদযাপন করতেই করা হয়েছে বলে উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com