1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার সব প্রস্তুতি সম্পন্ন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা

মির্জাপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার সব প্রস্তুতি সম্পন্ন

  • আপডেট টাইম : Tuesday, November 8, 2022
  • 853 বার
IMG 20221108 202029
smart

স্টাফ রিপোর্টার

আগামী ৯ নভেম্বর রোজ বুধবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা যায়।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, সকাল ১০ টা ৩০মিনিটে উদ্বোধন ও র‍্যালি, দুপুর ১২টায় তাৎক্ষণিক বিজ্ঞান বিষয়ক উন্মুক্ত কুইজ, বিকাল ৩টায় শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেল ৪ টা ৪৫মিনিটে পুরস্কার বিতরণী ও সন্ধ্যা ৬টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমান জানান, দিনব্যাপী তাৎক্ষণিক কুইজ, উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন, সরকারের বিভিন্ন দপ্তরের ডিজিটাল সেবা প্রদান ও প্রদর্শন, উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রখ্যাত সঙ্গীতশিল্পী মুনিয়া মুন সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন।
আরো জানা যায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করবেন মাননীয় জাতীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com