1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে বরণ ও মতবিনিময় সভা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার শোক সংবাদ মির্জাপুরে সিঙ্গাপুর  বিএনপির সহ-সভাপতির মায়ের ইন্তেকাল  মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মির্জাপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে বরণ ও মতবিনিময় সভা

  • আপডেট টাইম : Wednesday, October 19, 2022
  • 519 বার
IMG 20221019 123737
smart

স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে নবাগত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জুলফিকার হায়দারকে বরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পর্যায়ের প্রতিষ্ঠান প্রধানগণের আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে বরণ অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জুলফিকার হায়দার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ এমরান হোসেন, দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম, মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম খান, গায়রাবেতিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, বানিয়ারা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ তালুকদার, গোড়াই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, মা ফাতেমা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আজিজা সুলতানা, ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ ত্রয়ি বড়ুয়া, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সুলতান উদ্দিন, খলিলুর রহমান কলেজের অধ্যক্ষ ফায়জুল ইসলাম প্রমুখ।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে ফুল দিয়ে বরণ করে নেন আলহাজ্ব শফিউদ্দিন মিঞা এন্ড একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোশাররফ হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com